গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা 

আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০৩:১১ পিএম

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পরিবারের সঙ্গে অভিমান করে মিলন নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। রবিবার (২৪ আগস্ট) দিবাগত রাতে ফুলবাড়ী উপজেলার কবির মামুদ দালালী টারী গ্রামের এ ঘটনা ঘটে।

মৃত মিলন (২২) ওই এলাকার মকবুল হোসেন কসাইয়ের ছেলে। 

স্থানীয়রা জানায়, যুবক মিলনের বিয়ের পর থেকে তার স্ত্রী সানজিদার সঙ্গে তার মায়ের বনিবনা হচ্ছিল না। যে  কারণে তাদের মধ্যে প্রায় ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এ নিয়ে রবিবার রাতে মিলনকে পরিবারের লোকজন কথা শুনায়। এর জেরে রাতে সবার অজান্তে নিজ ঘরের  ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

এ ঘটনার সময় নিহতের স্ত্রী তার বাবার বাড়িতে ছিলেন।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম জানান, পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত