বান্ধবীর জন্মদিনে প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আনলেন ইয়ামাল

আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০৭:৩৫ পিএম

কিছুদিন ধরে জোরালো গুঞ্জন চলছিল আর্জেন্টাইন গায়িকা নিকি নিকোলের সঙ্গে প্রেম করছেন বার্সেলোনার স্প্যানিশ ফরোয়ার্ড লামিন ইয়ামাল। শেষ পর্যন্ত ইয়ামাল নিজেই তাদের সম্পর্ক প্রকাশ্যে আনলেন।

আজ ইয়ামালের বান্ধবী নিকির ২৫তম জন্মদিন। নিকির জন্মদিন কাটছে ইয়ামালের সঙ্গেই। সেই উপলক্ষে বার্সেলোনা তারকা ইনস্টাগ্রাম স্টোরিতে দুজনের একটি ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যায়, জন্মদিনের কেক সামনে রেখে নিকোলের সঙ্গে হাসিমুখে বসে আছেন ইয়ামাল।

টেবিল জুড়ে ছড়ানো গোলাপের পাপড়ি। যা রোমান্টিক আমেজ আরও বাড়িয়ে দেয়। ইনস্টাগ্রামে ছবির সঙ্গে কয়েকটি 'লাভ' ইমোজিও জুড়ে দেন। তাতে প্রেমের সম্পর্ক স্পষ্ট।

ইয়ামালের ইন্সটাগ্রাম স্টোরি।

নিকি অবশ্য ১৮ বছর বয়সী ইয়ামালের থেকে ৭ বছরের বড়। মৌসুমের বিরতিতে গ্রীষ্মের বড় অংশ একসঙ্গে কাটিয়েছেন নিকি ও ইয়ামাল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত