কিছুদিন আগে ব্রাজিলিয়ান লিগে সান্তোসকে ৬-০ তে হারিয়ে চমক দেখিয়েছিল ভাস্কো দা গামা। এবার ব্রাজিলের লিগে ৮ গোল করে ইতিহাস গড়লো ফ্ল্যামেঙ্গো। মারাকানাতে ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল করেন স্যামুয়েল লিনো। এরপর একে একে প্রতিপক্ষে জালে বল পাঠাতে পাঠাতে ভিটোরিয়াকে ৮-০ তে বিধ্বস্ত করে ফ্ল্যামেঙ্গো।
ব্রাজিলের ঘরোয়া লিগ সিরি আ'র তে ২০০৩ সালে পয়েন্টভিত্তিক যুগ শুরুর পর এটিই সবচেয়ে বড় জয়ের রেকর্ড। এর আগে ৮ গোল করতে পারেনি আর কোনো দল। ইতিহাস গড়া ম্যাচে ভিটোরিয়ার বিপক্ষে ফ্ল্যামিঙ্গোর হয়ে হ্যাটট্রিক করেন পেদ্রো। শুরুর গোল করা স্যামুয়েল লিনো করেন জোড়া গোল। এছাড়া ব্রুনো হেনরিক, লুইজ আরাউহো এবং জিওরজিও আরাসকেটা করেন ১টি করে গোল।
পয়েন্টভিত্তিক যুগে ৭-০ গোলে জয়ের রেকর্ড ছিল তিন দলের- ২০০৪ সালে পায়সান্দুকে ৭-০ গোলে সাও পাওলো, ২০০৩ সালে জুভেন্তুদেকে ৭ গোলে গোইয়াস ও ২০০৩ সালে ক্রুইজেরোকে ৭-০ গোলে হারায় বাহিয়া।
সব মিলিয়েই ব্রাজিলের ঘরোয়া লিগের ইতিহাসে এর চেয়ে বড় জয় আছে আর মাত্র দুটি- ১৯৮৩ সালে তিরান্দেন্তেসকে ১০-১ গোলে হারায় করিন্থিয়াস। পরের বছর তুনা লুসোর বিপক্ষে ভাস্কো জেতে ৯-০ ব্যবধানে। আর ১৯৮১ সালের লিগে ফোর্তালেজাকে ৮-০ তে হারিয়েছিল ফ্ল্যামেঙ্গো।
নেইমারকে ছাড়া খেলতে নেমে সান্তোস ২-০ তে হেরেছে বাহিয়ার কাছে।
কোহলির কাছ থেকে 'আক্রমণাত্মক ক্রিকেট' শিখেছেন সিরাজ
লাউতারো মার্তিনেজ-থুরামের গোলে বড় জয়ে মৌসুম শুরু ইন্তারের
১৬ বছর বয়সে লিভারপুলকে জিতিয়ে ইতিহাস ইংলিশ ফরোয়ার্ডের