ইউএস ওপেনের প্রথম রাউন্ডে রেইলে ওপেলকার বিরুদ্ধে ম্যাচ খেলতে কার্লোস আলকারাজ যখন প্রথম আর্থার অ্যাশের কোর্টে ঢুকলেন, তাকে দেখে অনেকেই অবাক হয়েছেন। বলতে গেলে প্রায় ন্যাড়া মাথায় দেখা গেছে আলকারাজকে।
গেল ২৩ আগষ্টও বড় চুল মাথায় ইউএস ওপেনের মিক্সড ডাবলসে দেখা গেছে আলকারাজকে। দ্বিতীয় বাছাই আলকারাজ অবশ্য হারেননি ম্যাচ। আলকারাজ ৬-৪, ৭-৫, ৬-৪ গেমে হারিয়েছেন ওপেলকাকে।
আলকারাজের ন্যাড়া মাথা নিয়ে আরেক টেনিস তারকা টিয়াফো বলেন, 'মজার ব্যাপার হলো, আমি তাকে দেখছিলাম। আমি জানি না তাকে এমনটি করতে কে বলেছে। যে কিনা সব সময় দারুণ চুল কাটে। এটি ভয়াবহ। তবে দিন শেষে সেই কার্লোস।'
কমলো দাম, সর্বনিম্ন ১৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ
ব্যক্তিগত কারণে দল থেকে সরে দাঁড়ালেন সাকিব