বাছাই পেরিয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে নারীদের সিনিয়র দল। এর পর থেকেই সবার আগ্রহ এশিয়ার সেরা ১২ দলের একটি হিসেবে আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া এই আসরের জন্য কীভাবে প্রস্তুতি নেবেন ঋতুপর্ণা-আফিদারা। অবশেষে নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ আজ জানিয়েছেন নারী দলের প্রস্তুতি নিয়ে নিয়ে কোন পথে হাঁটছে বাফুফে।
কিরণ বলেন, ‘গত সপ্তাহে তাবিথ আউয়ালের সঙ্গে কথা বলেছি। আলোচনা হয়েছে যে, সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে আমরা ক্যাম্প শুরু করবো। পিটার বাটলার সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে আসবে। সে আসলে ১৫-১৬ তারিখ থেকে ক্যাম্প শুরু হবে। সিনিয়র ও অনূর্ধ্ব-২০ দল একসঙ্গেই থাকবে। ক্যাম্পটা বাফুফে ভবনে করব না, হোটেল বা রিসোর্টে হতে পারে। সেটা পরে জানানো হবে।’
ম্যাচ সিনারিও সম্পর্কে তিনি জানান, ‘অক্টোবরে থাইল্যান্ডে গিয়ে থাইল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচ খেলবো। সেপ্টেম্বরে অনুশীলন করে পরে আমরা অক্টোবরে খেলব। ৩০ অক্টোবর দল চলে যাবে জাপানে। ফিরবে নভেম্বরের ২০ তারিখে। সেখানে আমাদের ৪০ জনের স্কোয়াড থাকবে। অনূর্ধ্ব-২০ দলের কিছু খেলোয়াড়ও নেবো সঙ্গে। সবমিলিয়ে জাপানকে আমরা চিঠি পাঠিয়েছি, এটার নিশ্চয়তা এখনো আসেনি। তবে এসে যাবে।’
এর পর ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাফুফে। কিরণ বলেন, ‘জাপান থেকে ফিরে এসে আমরা নভেম্বর ডিসেম্বরের উইন্ডোতে খেলব। চেষ্টা থাকবে ঢাকাতে ত্রিদেশীয় সিরিজ খেলার। মধ্য এশিয়া থেকে একটি দেশ থাকবে আজারবাইজান। এছাড়া ভিয়েতনামকে চিঠি দিয়েছি। আশা করি ভিয়েতনাম আসবে। না হলে বিকল্প কোনো দলকে ডাকবো। আর যদি ত্রিদেশীয় সিরিজ না হয় তাহলে আমরা যে কোনো একটা দেশের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলব।’
এর পর আসিয়ান কোনো দেশ এবং একেবারে শেষের দিকে কন্ডিশনের সঙ্গে অভ্যস্ত হতে নিউজিল্যান্ডের বিপক্ষেও ম্যাচ খেলার পরিকল্পনা সাজিয়েছে বাফুফে। ‘জানুয়ারিতে অনুশীলন করে ফেব্রুয়ারিতে আমরা আসিয়ানের কোনো দেশের সঙ্গে আমরা হয়তো প্রীতি ম্যাচ খেলব। এছাড়া নিউজিল্যান্ডের সঙ্গে দুটি ম্যাচ খেলার কথাবার্তা এগোচ্ছে। তাদের সঙ্গে খেলতে পারলে আমরা সেখান থেকে সরাসরি চলে যাব অস্ট্রেলিয়ায়। এখন পর্যন্ত এটাই আমাদের পরিকল্পনা। যাওয়ার পথে আমরা যাদের সঙ্গে পারি খেলব। সেটা সিঙ্গাপুর, হংকং, মালয়েশিয়াও হতে পারে,’ বলেন কিরণ। এ ছাড়া থাইল্যান্ডে এশিয়ান কাপ খেলতে যাওয়া নারী অনূর্ধ্ব-২০ জাতীয় দলের জন্যও আলাদাভাবে ম্যাচ আয়োজনের পরিকল্পনা বাফুফের রয়েছে বলে জানান নারী উ্ইং প্রধান।
ডিসেম্বরে নারীদের লিগ, জানালেন কিরণ
এবার ম্যাচ টাই, সুপার ওভারে বালকদের কাছে হারল নাহিদারা