পটুয়াখালীর মহিপুর থানার চর ধূলাসার এলাকার ভাঙ্গা নামক স্থান থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাত আটটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ প্রাপ্ত খবরে কুয়াকাটা নৌ পুলিশ অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে। নিহতের পরনে ছিল কালো টি-শার্ট ও কালো হাফপ্যান্ট।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান জানান, ৯৯৯ থেকে সংবাদ পেয়ে ধূলাসার এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে ফাঁড়ি ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, লাশের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে। এ নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি কয়েকদিন আগে সমুদ্রে ডুবে যাওয়া কোনো জেলের হতে পারে।
