ঢাকা বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) সকালে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের নেতৃত্বে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং ফাতেহা পাঠ করেন।
পরে সমাধি চত্বরে উন্মুক্ত মঞ্চে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান।
তিনি বলেন, নজরুলের জীবন ও সাহিত্যকর্ম আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে ও ন্যায় প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করে। তার রচনায় সাম্য, শান্তি ও ভ্রাতৃত্বের বাণী আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে শেখায়। বহুমাত্রিক প্রতিভার অধিকারী নজরুল যুগে যুগে প্রেরণার উৎস হয়ে থাকবেন।
অনুষ্ঠানে স্মারক বক্তৃতা দেন বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ শাহেদ। সঞ্চালনা করেন বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. সিরাজুল ইসলাম (সিরাজ সালেকীন)।
এ সময় সংগীত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা নজরুল সংগীত পরিবেশন করেন।
ভারতকে কড়া জবাব দিতে রকেট কমান্ড গঠন পাকিস্তানের