মার্কিন দূতের সঙ্গে সিইসির বৈঠক বৃহস্পতিবার

আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ০৬:১৯ পিএম

মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্র্যাসি অ্যান জ্যাকবসনের সঙ্গে আগামীকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) বৈঠক করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। বুধবার সিইসির দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

কর্মকর্তারা বলছেন, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সিইসির সঙ্গে সাক্ষাৎ করবেন ট্র্যাসি অ্যান জ্যাকবসন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত ইসির সঙ্গে প্রথমবারের মতো মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত