জাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা

আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ০২:৪০ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনে ২৫ সদস্যের পূর্নাঙ্গ প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। 
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুলাই স্মৃতিস্তম্ভ ‘অদম্য ২৪’ এর সামনে সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া। 

প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে শাখা ছাত্রদলের সদস্য ও মীর মশাররফ হল সভাপতি মো. শেখ সাদী হাসান, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৩নম্বর  ছাত্রী হলের সভাপতি তানজিলা হোসাইন বৈশাখী, যুগ্ম-সাধারণ সম্পাদক (পুরুষ) পদে মো. সাজ্জাদুল ইসলাম ও যুগ্ম-সাধারণ সম্পাদক (নারী) পদে আঞ্জুমান আরা ইকরাকে প্রার্থী করা হয়।

এছাড়া শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ইয়ামিন হাওলাদার,পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক পদে লিখন চন্দ্র রায়, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে জাহিদ হাসান খাঁন, সাংস্কৃতিক সম্পাদক পদে মো. আবিদুর রহমান, সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে মো.পারভেজ হাসান নিশান, নাট্য সম্পাদক পদে মো.আমিনুল ইসলাম, তথ্য-প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক পদে মো.জাবের হাসান,সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন পদে মো.তাওহিদুর রহমান খাঁন,সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন (পুরুষ) পদে শাকিল সর্দার, সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন (নারী) পদে কাজী মৌসুমী আফরোজ, ক্রীড়া সম্পাদক পদে উজ্জ্বল হাসান,সহ-ক্রীড়া সম্পাদক (পুরুষ) পদে রুহুল আমিন সুইট,সহ-ক্রীড়া সম্পাদক (নারী) পদে মোছা. শাহানাজ পারভীন শানু,পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে জহিরুল ইসলাম,স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক পদে মোঃ মমিনুল ইসলাম।

এছাড়া নারীদের জন্য নির্ধারিত তিনটি কার্যকরী সদস্য পদে রয়েছেন সুমাইয়া সুলতানা ছিয়া, হ্যাপি আক্তার শিলা,শায়লা সাবরীন নিঝুম এবং পুরুষদের জন্য নির্ধারিত তিনটি কার্যকরী সদস্য পদে রয়েছেন হামিদুল্লাহ সালমান,মেহেদী হাসান, এ. এম রাফিদুল্লাহ।

আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাকসু নির্বাচন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত