১৪ সেপ্টেম্বর থেকে শুরু এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর

আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ০৮:২৭ পিএম

খুলনা-চট্টগ্রাম ম্যাচ দিয়ে ১৪ সেপ্টেম্বর শুরু হবে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির দ্বিতীয় আসর। এই খেলাটি হবে রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে। একই দিন দুপুরে ঢাকা বরিশালের মুখোমুখি হবে  বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। আজ বৃৃহস্পতিবার  জাতীয় ক্রিকেট লিগের সময়সূচি ঘোষণা করেছে বিসিবি। 
রাজশাহী ও বগুড়ায় প্রথম দুই রাউন্ড অনুষ্ঠিত হওয়ার পর বাকি পর্ব হবে সিলেটে। গ্রুপ পর্ব শেষে শীর্ষ চার দল খেলবে নকআউট পর্বে। নকআউট রাউন্ড শুরু হবে ৩০ সেপ্টেম্বর সিলেটে, যেখানে অনুষ্ঠিত হবে এলিমিনেটর ও কোয়ালিফায়ার ম্যাচ। ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল, সন্ধ্যা ৫টায়।

রাউন্ড ১ (রাজশাহী ও বগুড়া ভেন্যু) 

১৪ সেপ্টেম্বর ২০২৫ 
সকাল ৯:৩০ – খুলনা বনাম চট্টগ্রাম (এসকেএস, রাজশাহী)
দুপুর ১:৩০ – ঢাকা বনাম বরিশাল (এসসিএস, বগুড়া)
১৫ সেপ্টেম্বর ২০২৫ 
সকাল ৯:৩০ – রংপুর বনাম খুলনা (এসকেএস, রাজশাহী)
দুপুর ১:৩০ – সিলেট বনাম রাজশাহী (এসসিএস, বগুড়া)
১৬ সেপ্টেম্বর ২০২৫ 
সকাল ৯:৩০ – ঢাকা মেট্রো বনাম চট্টগ্রাম (এসকেএস, রাজশাহী)
দুপুর ১:৩০ – ঢাকা বনাম রাজশাহী (এসসিএস, বগুড়া)

রাউন্ড ২ (রাজশাহী ও বগুড়া)

১৭ সেপ্টেম্বর ২০২৫ 
সকাল ৯:৩০ – রংপুর বনাম চট্টগ্রাম (এসকেএস, রাজশাহী)
দুপুর ১:৩০ – সিলেট বনাম বরিশাল (এসসিএস, বগুড়া)
১৮ সেপ্টেম্বর ২০২৫ 
সকাল ৯:৩০ – ঢাকা মেট্রো বনাম খুলনা (এসকেএস, রাজশাহী)
দুপুর ১:৩০ – ঢাকা বনাম সিলেট (এসসিএস, বগুড়া)
১৯ সেপ্টেম্বর ২০২৫ 
সকাল ৯:৩০ – রংপুর বনাম ঢাকা মেট্রো (এসকেএস, রাজশাহী)
দুপুর ১:৩০ – রাজশাহী বনাম বরিশাল (এসসিএস, বগুড়া)

রাউন্ড ৩ (সিলেট)

২১ সেপ্টেম্বর ২০২৫ 
সকাল ৯:৩০ – রংপুর বনাম ঢাকা
দুপুর ২:০০ – ঢাকা মেট্রো বনাম সিলেট
২২ সেপ্টেম্বর ২০২৫ 
সকাল ১০:০০ – চট্টগ্রাম বনাম বরিশাল
দুপুর ২:০০ – খুলনা বনাম রাজশাহী
২৩ সেপ্টেম্বর ২০২৫ 
সকাল ১০:০০ – রংপুর বনাম সিলেট
দুপুর ২:০০ – ঢাকা মেট্রো বনাম ঢাকা
২৪ সেপ্টেম্বর ২০২৫ 
সকাল ৯:৩০ – খুলনা বনাম বরিশাল (আউটার গ্রাউন্ড)
দুপুর ১:৩০ – চট্টগ্রাম বনাম রাজশাহী (আউটার গ্রাউন্ড)
২৫ সেপ্টেম্বর ২০২৫ 
সকাল ১০:০০ – রংপুর বনাম রাজশাহী
দুপুর ২:০০ – ঢাকা মেট্রো বনাম বরিশাল
২৬ সেপ্টেম্বর ২০২৫ 
সকাল ১০:০০ – সিলেট বনাম চট্টগ্রাম
দুপুর ২:০০ – ঢাকা বনাম খুলনা
২৭ সেপ্টেম্বর ২০২৫ 
সকাল ৯:৩০ – রংপুর বনাম বরিশাল (আউটার গ্রাউন্ড)
দুপুর ১:৩০ – ঢাকা মেট্রো বনাম রাজশাহী (আউটার গ্রাউন্ড)
২৮ সেপ্টেম্বর ২০২৫ 
সকাল ৯:৩০ – চট্টগ্রাম বনাম ঢাকা (আউটার গ্রাউন্ড)
দুপুর ১:৩০ – খুলনা বনাম সিলেট (আউটার গ্রাউন্ড)

নকআউট পর্ব (সিলেট) 

৩০ সেপ্টেম্বর ২০২৫ 
দুপুর ১২:৩০ – টেবিল ৩ বনাম টেবিল ৪ (এলিমিনেটর)
বিকেল ৫:০০ – টেবিল ১ বনাম টেবিল ২ (কোয়ালিফায়ার ১)
১ অক্টোবর ২০২৫ 
বিকাল ৫:০০ - এলিমিনেটর বিজয়ী কোয়ালিফায়ার ১ ম্যাচের পরাজিত দল
৩ অক্টোবর ২০২৫ 
বিকেল ৫:০০ – কোয়ালিফায়ার ১ এর বিজয়ী-কোয়ালিফায়ার ২ এর বিজয়ী (ফাইনাল)

×
সর্বশেষ সর্বাধিক পঠিত