জ্যোতি ফোরামের উদ্যোগে বই বিতরণ

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০৯:৪৩ এএম

শিক্ষার্থীদের  জ্ঞান চর্চায় উজ্জীবিত করতে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেছে মাইজভাণ্ডারী আদর্শবাহী ছাত্র ও যুব সংগঠন জ্যোতি ফোরাম। শুক্রবার (২৯ আগস্ট) সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন জ্যোতি ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা, বিশিষ্ট মাইজভাণ্ডারী লেখক ও গবেষক মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী।

জ্যোতি ফোরামের সভাপতি জয়নাল আবেদীন আজাদ তাওরাত সভাপতিত্বে ও ফোরামের তথ্য ও প্রচার সম্পাদক শাহরিয়ার ইশতিয়াকের সঞ্চালনায় বই বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-জ্যোতি ফোরামের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোহাম্মদ ওমর ফারুক, শফিউল আজিম সুমন, মোহাম্মদ আজম ও রাজর্ষী বড়ুয়া ও নারায়ণহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শ্যামল দাস। 

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, চরিত্র গঠন ও গবেষণামুখী জ্ঞানচর্চার প্রতি উৎসাহিত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত