ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ পুনর্নির্মাণে তুরস্কের বড় বেসরকারি সাহায্য সংস্থা আইডিডিইএফ আর্থিক সহায়তা দিচ্ছে। নতুন মসজিদ কমপ্লেক্সে শিক্ষা ও গবেষণার সুযোগসহ আধুনিক সুবিধা থাকবে।
শুক্রবার (২৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে আইডিডিইএফের আন্তর্জাতিক সমন্বয়ক সালাইউদ্দিন সিল্যান বৈঠক করে নির্মাণ প্রকল্পের বিস্তারিত আলোচনা করেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, ডিজিটাল সার্ভে ও চূড়ান্ত নকশা প্রণয়নের কাজ চলছে এবং শিগগিরই নির্মাণ কাজ শুরু হবে।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, কেন্দ্রীয় মসজিদ পুনর্নির্মাণ বিশ্ববিদ্যালয় পরিবারের দীর্ঘদিনের প্রত্যাশা। এই প্রকল্পের মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য একটি অত্যাধুনিক মসজিদ কমপ্লেক্স তৈরি হবে।
তিনি তুরস্কের আইডিডিইএফ কর্তৃপক্ষকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছেন।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সংস্কারেও তুর্কি সহযোগিতা রয়েছে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ও তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিকা)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
এর আওতায় শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারের সংস্কার কাজ শুরু হয়েছে। এছাড়া আধুনিক চিকিৎসা সরঞ্জাম, অ্যাম্বুলেন্স এবং গবেষণার জন্য অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কোপ সরবরাহ করা হবে।
বৈঠকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধ্যাপক এবং মসজিদ কমপ্লেক্স, মেডিকেল সেন্টার ও টিকার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নুরের ওপর হামলা, লাল টি-শার্ট পরা ব্যক্তিকে খুঁজছে পুলিশ
পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেল ৩২ বস্তা টাকা