কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ১১:২৮ এএম

রাজধানীর কাকরাইলে গতকাল জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর পুলিশের লাঠিচার্জে আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ঘটনায় দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। 

এ ঘটনায় বিএনপি, জামায়াত ও অন্যান্য রাজনৈতিক দল রাতেই প্রতিবাদ জানিয়েছে। এছাড়া রাতেই গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বিক্ষোভ করেন।

শনিবার সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে গণ অধিকার পরিষদ। এই পরিস্থিতিতে কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের আজ শনিবার সামনে সকাল থেকে পুলিশ মোতায়েন রয়েছে। তবে কার্যালয়ের ভিতরে দলের নেতাকর্মী নেই বলে জানায় একটি সূত্র।

রমনা থানার দায়িত্বশীল উপ-পরিদর্শক (এসআই) শান্ত জানান, সকাল ৮টা থেকে তারা সেখানে দায়িত্ব পালন করছেন এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত অবস্থান বজায় রাখবেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত