উত্তেজনার মধ্যেই রাকসুর মনোনয়ন নিলো শিবির

আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০৩:৩২ পিএম

চলমান উত্তেজনার মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) মনোনয়ন নিলো ইসলামি ছাত্রশিবির। রবিবার (৩১ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে রাকসু কার্যালয় থেকে মনোনয়ন তুলেন নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও রাবির সাবেক সভাপতি আজিজুর রহমান আজাদ, সাবেক সভাপতি আব্দুল মোহাইমেন, বর্তমান সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, সেক্রেটারি মুজাহিদ ফয়সালসহ সংগঠনের নেতাকর্মীরা।

মনোনয়ন ফরম তোলার শেষ দিন ছিল আজ।

এদিকে সকালে রাকসুর নির্বাচনে ভোটার তালিকায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচি করে শাখা ছাত্রদল। সকাল সাড়ে ৯টার দিকে রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয়ে এ কর্মসূচি পালনের সময় সমন্বয়ক ও শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে পড়ে দলটি। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় স্লোগান-পাল্টা স্লোগান, ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত