শিশুশিল্পী হিসেবে যতটা জনপ্রিয়তা অর্জন করেছিলেন, নায়িকা হওয়ার পর তেমন কোনো গ্রহণযোগ্যতা অর্জন করতে পারেননি প্রার্থনা ফারদিন দীঘি। চিত্রনায়িকা হিসেবে যতগুলো সিনেমা মুক্তি পেয়েছে দীঘির, এগুলোর কোনোটাই সাফল্যের মুখ দেখেনি। ফলে দীঘিকে নিয়ে দিন দিন অনীহা তৈরি হয় দর্শক মহলে। এমনকি বিভিন্ন কারণে নির্মাতাদের কাছেও আস্থা হারান এই উঠতি নায়িকা। যেখানে চলচ্চিত্র নির্মাণের সংখ্যা ক্রমশ কমে আসছে, দীঘি সেখানে বাদ পড়ছেন একের এক সিনেমা থেকে।
এবার সবকিছু চূড়ান্ত হওয়ার পরও সরকারি অনুদানের নতুন একটি সিনেমা থেকে বাদ পড়লেন দীঘি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত ‘দেনা পাওনা’ ছবিতে শুরুতে নিরুপমা চরিত্রে চুক্তিবদ্ধ হয়েছিলেন এই অভিনেত্রী। কিন্তু শেষ পর্যন্ত সেই চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন সাদিয়া জাহান প্রভা। এবারই প্রথম নয়, এর আগেও দীঘির সঙ্গে ঘটেছে এমন ঘটনা। বহুল আলোচিত ‘সুড়ঙ্গ’ ছবিতে তাকে বাদ দেওয়া হয়েছিল বলে দাবি করেন দীঘি নিজেই। তার পরিবর্তে আফরান নিশোর নায়িকা হন তমা মির্জা। গেল কোরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত ‘টগর’ সিনেমাতেও তার পরিবর্তে নেওয়া হয় পূজা চেরীকে।
ক্রমশ উন্নতি হচ্ছে নুরের শারীরিক অবস্থা
১৩ কোটি পাউন্ড রেকর্ড ট্রান্সফার ফিতে লিভারপুলে আলেকজান্ডার ইসাক
ইঁদুর শিকার করে রেস্তোরাঁর ‘খরচ মেটাল’ বিড়াল
বঙ্গবীর ওসমানীর ১০৭তম জন্মদিন আজ