রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি প্রতিষ্ঠান রসাটম তাদের ইতিহাসে ২৫০তম পরমাণু চুল্লি নির্মাণ কাজ শুরু করেছে।
প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তুরস্কের আকুইয়ু বিদ্যুৎ প্রকল্পের চতুর্থ ইউনিটের জন্য ভিভিইআর রিয়্যাক্টরের চুল্লি পাত্রে কনট্রোল সংযোজনের কাজ করছে রসাটমের যন্ত্রপ্রকৌশল বিভাগ এটমাস প্ল্যান্ট। চলতি বছর রুশ পরমাণু শিল্পের ৮০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে এই অর্জনকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে।
এ প্রসঙ্গে রসাটমের যন্ত্রপ্রকৌশল বিভাগের প্রধান ইগোর কতোভ বলেন, ‘রাশিয়াসহ সারাবিশ্বে শত শত পারমাণবিক প্রকল্পে আমাদের উৎপাদিত পণ্য বিশেষ ভূমিকা পালন করেছে। পারমাণবিক আইসব্রেকার নির্মানের ক্ষেত্রেও আমাদের প্রোডাক্টগুলোর গুরুত্ব অনেক। আমাদের সামনে আরো বেশকিছু উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প রয়েছে যেমন, সেভের্স্কে বিশ্বের প্রথম চতুর্থ প্রজন্মের এনার্জি কমপ্লেক্স এবং রুশ এনার্জি বহরের জন্য ভাসমান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সিরিজ নির্মাণ।’
আকুইয়ু নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের প্রধান নির্বাহী সের্গেই বুচকিখ বলেন, ‘রুশ পরমাণু শিল্প প্রতিষ্ঠানগুলো আকুইয়ু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ক্ষেত্রে নির্ভরযোগ্য সরবরাহকারী হিসেবে নিজেদের প্রমাণ করেছে। উন্নত প্রযুক্তির প্রতি অঙ্গীকার এবং গভীর বিশেষজ্ঞ জ্ঞান তাদের উচ্চমান সম্পন্ন যন্ত্রপাতির অন্যতম ভিত্তি। সারাবিশ্বে কয়েক দশক ধরে রুশ প্রযুক্তি আস্থাযোগ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।’
এটমাস প্ল্যান্টের প্রধান ম্যাক্সিম ঝিতকভ তার বক্তব্যে উল্লেখ করেন, ‘রিয়্যাক্টরের প্রতিটি ক্ষুদ্র অংশ যাতে সর্বোচ্চ সঠিক অবস্থানে স্থাপিত হতে পারে তা নিশ্চিত হয় রিয়্যাক্টর ভেসেলের কনট্রোল সংযোজনের মাধ্যমে। পরবর্তী ৬০ বছর যাতে চুল্লি পরিপূর্ণভাবে কাজ করতে পারবে কি না তাও যাচাই করে দেখা হয় এই কনট্রোল সংযোজনে।’
মুন্সীগঞ্জে আগুনে পুড়ল ৮ বসতঘর
বিএনপির প্রতিটি পুনরাগমন ফিনিক্স পাখির মতো: মির্জা ফখরুল