দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০–এর চতুর্থ আসরের নিলামে বাংলাদেশের ১৪ তারকার নাম উঠবে। ৯ সেপ্টেম্বর জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে এই নিলামে মোট ৫৪১ জন ক্রিকেটার হাতুড়ির নিচে উঠবেন।
২৪১ জন বিদেশি খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশ থেকে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান ও উইকেট শিকারি এই অলরাউন্ডার বহু বছর ধরে আইপিএলসহ বিশ্বের বিভিন্ন টি–টোয়েন্টি লিগ মাতাচ্ছেন। নিলামে দল পেলে সাকিব হবেন এসএ২০–তে খেলা প্রথম বাংলাদেশি ক্রিকেটার।
সাকিবের পাশাপাশি আছেন জাতীয় দলের নিয়মিত মুখ মোস্তাফিজুর রহমান। কাটারের জন্য বিশ্বজুড়ে পরিচিত ‘দ্য ফিজ’ সবসময়ই টি–টোয়েন্টি ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে চাহিদাসম্পন্ন বোলার। এ ছাড়া মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, শরিফুল ইসলাম, তৌহিদ হৃদয়, তাইজুল ইসলাম, হাসান মাহমুদও তালিকায় জায়গা পেয়েছেন। নতুন প্রজন্মের ক্রিকেটারদের মধ্যে তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, শামীম হোসেন, জাকির আলি আনিক ও নাহিদ রানা আছেন নিলামে।
এসএ২০–এর চতুর্থ আসর মাঠে গড়াবে ২৬ ডিসেম্বর ২০২৫।
অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবি নির্বাচন, বিপিএল আয়োজনের দায়িত্বে আইএমজি