নানা কাজের পাশাপাশি সামাজিক মাধ্যমেও সক্রিয় থাকেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি প্রায়ই ভিন্ন ভিন্ন রূপে ভক্তদের সামনে হাজির হন তিনি। সেই ধারাবাহিকতায় আবারও ভক্তদের চমকে দিয়ে নতুন লুকে হাজির হলেন এই নায়িকা।
সোমবার (১ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি শেয়ার করেন শ্রাবন্তী; যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। যেখানে মূলত শ্রাবন্তীর আবেদনময়ী এই লুক মুগ্ধ করেছে ভক্তদের। ছবিগুলোতে দেখা যাচ্ছে, হালকা গোলাপি রঙের অফ-শোল্ডার পোশাকে ধরা দিয়েছেন শ্রাবন্তী। পোশাকটির বুকের দিকে রয়েছে কাজ এবং সাজসজ্জা। সঙ্গে খোলা চুল, বোল্ড মেকআপে ফুটে ওঠে স্নিগ্ধতা।
কখনো টেবিলের পাশে দাঁড়িয়ে হাতে শ্যাম্পেনের গ্লাস, কখনো বাতাসে উড়ছে খোলা চুল- ভিন্ন ভিন্ন ভঙ্গিমায় কিছু বোল্ড পোজ! যা ভক্তদের মন কাড়ার জন্য ছিলো যথেষ্ট।ছবিগুলোর ক্যাপশনে শ্রাবন্তী লেখেন, ‘নিজেকে ভালোবাসাই সুখে থাকার প্রথম রহস্য।’ শ্রাবন্তীর এই ছবিগুলো দেখে মন্তব্যঘরে ভক্তরা ভালোবাসা আর প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।
ঈশ্বরগঞ্জে লাখ টাকার চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস, জরিমানা
না থেকেও থাকছেন হামজা!