হত্যা ও রাষ্ট্রদ্রোহসহ ৫ মামলায় ইসকনের বহিষ্কৃত সংগঠক ও সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণের জামিন প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার (১ সেপ্টেম্বর) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি মো. সাইফুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আগামী অক্টোবর মাসে রুলের উপর শুনানি অনুষ্ঠিত হবে। আদেশের বিষয়টি জানিয়েছেন চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য।
২০২৪ সালের ২৫ নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা শাখা। পরদিন ২৬ নভেম্বর চিন্ময়ের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ ছাড়া পুলিশের ওপর হামলা, কাজে বাধা, বিচারপ্রার্থী ও আইনজীবীদের ওপর হামলা এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও পাঁচটি মামলা হয়।
ঈশ্বরগঞ্জে লাখ টাকার চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস, জরিমানা