পিআর পদ্ধতিতে ‘দৃঢ়’ জামায়াত, জরুরি বৈঠকে সিদ্ধান্ত

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৪ পিএম

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

দলের আমির শফিকুর রহমানের রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসভবনে এ বৈঠক হয়।

সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় শুরু হয়ে বৈঠকটি চলেছে দুপুর ২টা পর্যন্ত। এতে দলের নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতিতে আয়োজনের দাবি জানানো হয়।

এছাড়া নির্বাচনের পূর্বে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিতকরণ এবং পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন আয়োজনের বিষয়ে জামায়াতে ইসলামীর দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করা হয় এ বৈঠকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত