এক বুক স্বপ্ন নিয়ে শোবিজে পা রাখেন উঠতি চিত্রনায়িকা রাজ রিপা। গ্ল্যামার, মিষ্টি হাসি, আর ভিন্ন পোশাকের মোহনীয় লুকে চলচ্চিত্র পরিবারে পরিচিত পেলেও দর্শকমহলে তেমন পরিচিত করতে পারেননি তিনি। সর্বশেষ ‘ময়না’ সিনেমাটি দিয়েও খুব একটা সাফল্যের দেখা পাননি এই অভিনেত্রী। তবে নিজের অভিনীত প্রথম সিনেমা ‘মুক্তি’ নিয়ে পরিচালক ইফতেখার চৌধুরীর উপর ভীষণ ক্ষোভ প্রকাশ করছেন রাজ রিপা। শুধু তাই নয়, মিডিয়া ইন্ডাস্ট্রি থেকে সরিয়ে নেয়ার ঘোষণাও দিয়েছেন। রাজ রিপা তার ফেসবুকের ভেরিফায়েড আইডিতে একটি পোস্টে লিখেছেন, ‘খুব দ্রুত সবাইকে ছেড়ে চলে যাব, এই ইন্ডাস্ট্রি আমার মতো বোকা মানুষের জন্য না। একা একা ৭ বছরের পথ পাড়ি দিয়েছি।’
তিনি লিখেছেন, ‘ভালো-মন্দ সবকিছু দেখেই সিদ্ধান্ত নিলাম। আলহামদুলিল্লাহ কারো সাথে না বেইমানি করেছি, না কাউকে ঠকিয়েছি, শুধু ঠকেই গেলাম। কারও কাছে এক টাকা দেনা নাই, কিন্তু পাওনাদার হিসেবে পরিচালক ইফতেখার চৌধুরীর কাছে কিছু হিসেব বাকি আছে। হয়ত তিনি আমার ঋণ শোধ করবেন, নয়ত গায়ের জোরে নিজেকে সরিয়ে নেবেন।’
রিপা আরো লেখেন, ‘৪ বছর ধরে আমার পরিশ্রমের প্রজেক্ট এই ‘‘মুক্তি’’ সিনেমা নিয়ে মানসিক যে যন্ত্রণা পেয়েছি, টাকা ও সময়ের জন্য। আমার জায়গায় অন্য মেয়ে হলে সুইসাইড ছাড়া কিচ্ছু ভাবত না। বার বার ডিপ্রেশনে পড়ে ও একা একা উঠে দাঁড়িয়েছি মনের জোরে আর কত অপেক্ষা করবো আর কত ধৈর্য্য ধরতে হবে আমার। আর এখন ‘‘মুক্তি’’ সিনেমার বাকি কাজ শেষ করার জন্য সিনেমার স্পন্সরের জন্য মেন্টালি প্রেসার নিতে পারছি না। একটা সিনেমার স্পন্সর আনার দায়িত্ব পরিচালকের, আমার আর্টিস্টের না। তবুও চেষ্টা করে ব্যর্থ হয়েছি। আমাকে নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়ে শুধু নিজের আখের গুছিয়ে গেলেন, আমার জন্য কিছুই করলেন না। তার শেষ কাজ একটা বিউটি প্রোডাক্টের ইভেন্ট করা, সেটা তাও আমার এনে দেওয়া। শুধু তার অসুস্থতার বাহানায় আটকে আছে সব। সাথে আমিও অসুস্থ হয়ে পড়ছি মেন্টালি।’
সিনেমা করার শখ সত্যিই মিটে গেছে উল্লেখ করে এই অভিনেত্রী লিখেছেন, পরিচালকে রেগে কিছু বলতে গেলে বলে সিনেমার হার্ডডিস্ক নষ্ট করে ফেললে নাকি কিছুই করার থাকবে না। আমার সিনেমায় আমাকে হুমকি।‘কি করব? কার কাছে বিচার চাইব। মরতে তো হবে, বিচার আল্লাহ করবেন তাই না! ভাগ্যিস নিজে নিজে কিছু কাজ করে মনের শখগুলো পূরন করছিলাম। তবুও আজকের পর থেকে আর না। এই শহর ছেড়ে সত্যিই চলে যাবো। এই শহরের পরিচিত মানুষগুলোকেও আর চিনতে চাই না। সত্যিই এই ইন্ডাস্ট্রি আমার জন্য না। আমার অনেক রাগ আর এর জন্য যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি মাপ করে দিয়েন। নিজের সাথে নিজের স্বপ্নকে মাটি চাপা দিলাম।’
জিমে নারীদের পুরুষ প্রশিক্ষক নিয়ে প্রশ্ন
সারা দেশের বিচারকদের নিয়ন্ত্রণ ও সুশৃঙ্খলার দায়িত্ব সুপ্রিম কোর্টের
নেত্রকোনায় বাস চাপায় অজ্ঞাত নারীর মৃত্যু