পটুয়াখালীর বাউফলে চার ভাগে বিভক্ত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (০৩ সেপ্টেম্বর) দিনব্যাপী র্যালি ও আলোচনা সভার মাধ্যমে দলটির নেতা-কর্মীরা এ বার্ষিকী উদযাপন করেন।
অনুষ্ঠানে একপক্ষের নেতৃত্বে ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মু. মুনির হোসেন।
আরেকপক্ষের নেতৃত্বে ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও ডেলটা গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার একেএম ফারুক আহমেদ তালুকদার।
তৃতীয়পক্ষের নেতৃত্বে ছিলেন সাবেক সাংসদ শহীদুল আলম তালুকদার।
এছাড়া সকাল ১১টায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি বের করেন।
বিকাল সাড়ে চারটার দিকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার একেএম ফারুক আহমেদ তালুকদারের নেতৃত্বে হাসপাতাল রোডস্থ বিএনপি কার্যালয় থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এরপর সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিকাল সাড়ে পাঁচটার দিকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মু. মুনির হোসেনের নেতৃত্বে বাউফল সরকারি কলেজ মাঠ থেকে আনন্দ র্যালি শুরু হয়। পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়, যেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশও করেন।
সবশেষে বিকাল সাড়ে পাঁচটার দিকে বিএনপির সাবেক সংসদ সদস্য মো. শহীদুল আলম তালুকদারের নেতৃত্বে তার বাসভবন ও দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার একেএম ফারুক আহমেদ তালুকদারের আয়োজনেএকটি বর্ণিল আতশবাজি উৎসব অনুষ্ঠিত হয়।
জাতির ক্রান্তিলগ্নে বিএনপি জনগণের পাশে ছিল: মীর হেলাল
পরশুরামে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ১৫