বাংলাদেশের ইনিংসে পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই দুবার থামে খেলা। একবার ফ্লাড লাইটে ত্রুটির কারণে আলো স্বল্পতায় আরেকবার বৃষ্টিতে। তখন কমেনি ম্যাচের ওভার। তবে বাংলাদেশ ১৮.২ ওভারে ৪ উইকেটে ১৬৪ তোলার পর আবারও বৃষ্টি নামে। পরে বৃষ্টি থামলেও মাঠ ভেজা থাকায় আর বাংলাদেশের ব্যাটিং ইনিংসে খেলা হয়নি।
তার আবার খেলা শুরু হলে বাংলাদেশের বিপক্ষে ডাচদের রিভাইস টার্গেটে ব্যাট করতে হবে। লিটন দাস ক্যারিয়ারের ১৪তম টি-টোয়েন্টি ফিফটিতে করেন ৪৬ বলে ৭৩ রান।
পাওয়ার প্লের ৬ ওভার শেষে বাংলাদেশ করেছিল ১ উইকেটে ৬৭ রান। বাংলাদেশ দলীয় ৩৯ রানে প্রথম উইকেট হারায়। ৮ বলে ১২ রান করে কাইল ক্লেইনের বলে বোল্ড হন সাইফ হাসান (১২)। এরপর তাওহীদ হৃদয়কে নিয়ে ইনিংস এগুতে থাকেন লিটন। ২৭ বলে পূর্ণ করেন ফিফটি। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে লিটনের ১৪তম ফিফটি। তাতে সাকিব আল হাসানকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে দেশের হয়ে সর্বোচ্চ ফিফটির রেকর্ড গড়েন লিটন।
হৃদয় টি-টোয়েন্টির সঙ্গে বেমানান ১৪ বলে ৯ রান করে আউট হন। তৃতীয় উইকেটে ৪৪ রানের জুটি গড়েন লিটন ও শামীম পাটোয়ারি। লিটন ৬ চার ও ৪ ছক্কায় ৭৩ করে ফিরলে জুটি ভাঙে। লিটন আউটের একবল পরই সাজঘরে ফেরেন শামীম (২১)।
তবে এরপর আর কোন বিপদ ঘটতে দেননি জাকের আলী এবং প্রায় তিন বছর পর একাদশে ফেরা নুরুল হাসান সোহান। বৃষ্টিতে খেলা থামার আগে জাকের ১৩ বলে ২০ ও নুরুল ১১ বলে ২২ রানে অপরাজিত ছিলেন।
ভিয়েতনামে নিষ্প্রভ বাংলাদেশের শুরুটা হলো হারে
নেইমারকে বাদ দেয়া নিয়ে আনচেলত্তি বললেন 'এটা টেকনিক্যাল সিদ্ধান্ত'