ভেনেজুয়েলার বিপক্ষে দক্ষিণ আমেরিকা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের আগে দারুণ একটা ব্যাপার ঘটে গেল লিওনেল মেসির সঙ্গে। ম্যাচের আগে আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়কের সঙ্গে দেখা করতে আসেন গনসালো গার্সিয়া, যিনি বর্তমানে রেসিং ক্লাবের ষষ্ঠ বিভাগের কোচ। এসময় তিনি মেসিকে উপহার দেন অখ্যাত এক ক্লাব লা ক্রেমার জার্সি।
২০২৪ সালের কোপা পোত্রেরোর চ্যাম্পিয়ন লা ক্রেমার সভাপতি জনপ্রিয় স্ট্রিমার মারকিতোস নাভাহা, আর দলে খেলেছেন পরিচিত ফুটবলাররা—মাউরো জারাতে, লেয়ান্দ্রো দেসাবাতো ও ব্রায়ান ফের্নান্দেজ। কোপা পোত্রেরো টুর্নামেন্টটি আয়োজন করেছিলেন আবার মেসির ঘনিষ্ঠ বন্ধু সের্হিও আগুয়েরো। এই হলো লা ক্রেমার সঙ্গে মেসির যোগসূত্র। এ কারণেই তাকে জার্সিটি উপহার দিয়েছেন গার্সিয়া।
স্থানীয় গণমাধ্যমকে গার্সিয়া জানান, তিনি ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপ থেকে মেসিকে চেনেন। সে সময় তিনি ছিলেন আর্জেন্টিনা দলের স্প্যারিং পার্টনার, আর মেসি ছিলেন মূল দলে। পরবর্তীতে গার্সিয়া তার ইনস্টাগ্রাম স্টোরিতে মেসির দেওয়া আর্জেন্টিনা দলের জার্সির ছবিও পোস্ট করেন। ক্যাপশনে তিনি লিখেন, ‘২০০৬ থেকে ২০২৫—অনেক বছর কেটে গেছে, কিন্তু একই রকম বিনয়ী।’
ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটি মেসির জন্য বিশেষ হতে যাচ্ছে। কারণ এটাই সম্ভবত আর্জেন্টিনার মাটিতে মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ। আর্জেন্টিনা ইতোমধ্যেই বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে এবং শীর্ষস্থানও পাকা করেছে। আগামী ৯ সেপ্টেম্বর ফার্নান্দো বাতিস্তার ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ শেষে ইকুয়েডরের মাঠে গিয়ে বাছাইপর্ব শেষ করবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
মহেন্দ্র সিং ধোনি আমার অনুপ্রেরণা: পাকিস্তান অধিনায়ক
যুক্তরাজ্যে ধর্ষণ মামলায় বেকসুর খালাস পাকিস্তানি ব্যাটার হায়দার আলী
নেইমারের জন্য বিলিয়ন ডলারের সম্পদ উইল করেছেন অচেনা ব্যবসায়ী!