ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের, হাসপাতালে ৩৬৩

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৭ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩০ জনে। একই সময়ে আরও ৩৬৩ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ১১২ জন, বরিশাল বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৮৮ জন, ঢাকা বিভাগে ৭০ জন, চট্টগ্রাম বিভাগে ৫০ জন, খুলনা বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ১৬ জন, ময়মনসিংহ বিভাগে ১০ জন ও সিলেট বিভাগে একজন ভর্তি হয়েছে।

এতে আরও বলা হয়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরে এখন পর্যন্ত ১৩০ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ৭১ জন পুরুষ ও ৫৯ জন নারী। এ ছাড়া এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৩ হাজার ৩০৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত