রূপসায় যুবককে গুলি করে হত্যা

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০১ এএম

খুলনার রূপসা উপজেলার জয়পুর গ্রামের একটেল টাওয়ারের কাছে ইমরান হোসেন মানিক (৩০) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে হত্যার ঘটনা ঘটে। নিহত মানিক বাগমারা গ্রামের বাসিন্দা বেলায়েত হোসেনের ড্রাইভারের ছোট ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অস্ত্রধারী দুর্বৃত্তরা খুব কাছ থেকে মানিকের মুখমন্ডল লক্ষ্য করে ৫ থেকে ৬ রাউন্ড গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান মানিক। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ এবং মানিকের লাশ উদ্ধার করেছে। 

ঘটনার পরপর এলাকায় চরম আতংক বিরাজ করছে। তবে হত্যাকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত