সালমানকে নিয়ে শাকিবের বার্তা

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৪ পিএম

প্রয়াত চিত্রতারকা সালমান শাহর ২৯তম মৃত্যুবার্ষিকী আজ। জন্মদিন হোক বা মৃত্যবার্ষিকী কিংবা সিনেমা মুক্তি- সবকিছু নিয়েই ভক্তদের চলতে থাকে উন্মাদনা। অনেকটা বছর পেরিয়ে গেলেও তার জনপ্রিয়তায় এতটুকু ভাঁটা পড়েনি। এখনো তাকে স্মরণ করেন ভক্তরা। এর পাশাপাশি চলচ্চিত্র অঙ্গনের সবাই তাকে গভীর ভালোবাসায় স্মরণ করেন। 

অমর এই নায়কের মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করেছেন ঢালিউডের এই সময়ের শীর্ষ নায়ক শাকিব খান। এক ফেসবুক পোস্টে সালমান শাহের ছবি শেয়ার করে তিনি লিখেন, ‘যেখানেই থাকুন আপনার আত্মার শান্তি কামনা করছি ...’। 

প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় সালমান শাহর রহস্যজনক মৃত্যু হয়। তার এই আকস্মিক মৃত্যু নিয়ে পুলিশ একাধিক তদন্ত করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত