সালমান শাহ হত্যা মামলা

ন্যায় বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন

আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ০৮:০২ পিএম

তিন দশক আগে ঘটে যাওয়া চিত্রতারকা সালমান শাহ হত্যা মামলা নতুন করে আলোচনায়। বিশেষ করে মামলার অন্যতম আসামী অভিনেতা ডন গ্রেপ্তার হওয়ায় জমে থাকা ক্ষোভ আক্রোশে রূপ নেয় সালমান-ভ্ক্তদের মনে। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন প্রয়াত এই নায়কের ভক্তরা। 

শনিবার (১৫ আগস্ট) বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এতে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা থেকে সালমান শাহর ভক্তরা অংশ নেন। এ সময় তাদের হাতে ছিল বিভিন্ন ধরনের ব্যানার ও ফেস্টুন। মানববন্ধনে অংশ নেওয়া সালমান শাহর ভক্তদের দাবি, মামলার প্রধান আসামি হিসেবে উল্লেখ করা সামিরা, আজিজ মোহাম্মদ ভাই, রিজভী, লুসি এবং পলাতক অন্যান্য আসামিদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। 

একই সঙ্গে গ্রেপ্তার হওয়া অভিনেতা ডনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে সালমান শাহর মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনেরও দাবি জানান তারা। মানববন্ধনে ভক্তরা রাষ্ট্রের কাছে প্রশ্ন রাখেন, ‘আমাদের প্রিয় নায়ক ৩০ বছর ধরে কবরে, তার খুনিরা কেন বাইরে?’ ভক্তদের বক্তব্য, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সালমান শাহর মৃত্যুর ঘটনায় তারা এখনো চূড়ান্ত সত্য ও ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত