শাকিবের নায়িকা ঐশী!

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৩ পিএম

ছোট পর্দার নির্মাতা সাকিব ফাহাদের নতুন সিনেমায় সোলজার-এ চিত্রনায়ক শাকিব খানের নায়িকা হিসেবে অভিনয় করার কথা ছোট পর্দার তানজিন তিশার। এবার শোনা যাচ্ছে একই সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যাবে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’খ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশীকে। বিষয়টি জানিয়েছে একটি সংশ্লিষ্ট একটি সূত্র।  তিশা ও ঐশী- দুজনের সঙ্গেই নাকি আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছিউল্লেখ করে সূত্রটি জানায় অরিরেই আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হবে। 

জানা গেছে, সাকিব ফাহাদ পরিচালিত এ সিনেমার শুটিং শুরু হবে চলতি মাসেই। এই সিনেমায় শাকিব খানকে দেখা যাবে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক এক এজেন্ট হিসেবে; যিনি দেশের জন্য একের পর এক দুঃসাহসিক মিশন সম্পন্ন করেন সাফল্যের সঙ্গে। কাহিনিতে বাস্তব ঘটনার ছোঁয়ার পাশাপাশি থাকছে নাটকীয়তা, দেশপ্রেম, আবেগ আর রোমাঞ্চকর অ্যাকশন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত