অবৈধ বালু উত্তোলন-খাল ভরাটের অপরাধে ব্যক্তির জরিমানা

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫০ পিএম

পটুয়াখালী মহিপুরে অবৈধভাবে বালু উত্তোলন ও খাল ভরাটের অপরাধে বাদল সরদার (৩৫) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন  মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৭৫০ ফুট পাইপ ভেঙে বিনষ্ট করা হয়।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে কুয়াকাটা সমুদ্র সৈকতের ধোলাই মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।  

স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি মহল কয়েকদিন যাবৎ বেড়িবাঁধ সংলগ্ন একটি মাছের ঘের থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পাশে জোয়ার ভাটা প্রবাহমান খাল ও সংরক্ষিত বনের জায়গা দখল করে মার্কেট নির্মাণের প্রক্রিয়া চালাচ্ছেন।

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন সাদেক বলেন, গোপনে খবর পেয়ে কুয়াকাটার সমুদ্র সৈকতের ধোলাই মার্কেট এলাকায় অভিযান চালিয়ে এক অবৈব বালু উত্তোলনকারীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত