হাসপাতাল থেকে ফিরেই প্রচারণায় মেঘমল্লার বসু

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৭ পিএম

হাসপাতাল থেকে ফিরেই প্রচারণায় নেমেছেন বাম সংগঠন সমর্থিত প্রতিরোধ পর্ষদের জিএস প্রার্থী মেঘমল্লার বসু। আজ রবিবার হাসপাতাল থেকে রিলিজ নিয়ে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে হুইলচেয়ারে করে আসেন তিনি।

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা ভোট দিতে এলেই গোটা ইকুয়েশন বদলে যাবে। যে সমীকরণ করা হচ্ছে তা কিছু দাঁড়াবে না। এখানে স্বাধীনতা বিরোধীরা একটা পোস্টেও জিতে আসতে পারবে না।

তিনি বলেন, প্রচারণার শেষ দিনে এসে এক অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে আমরা প্রচারণা শেষ করছি। আমার এই উপস্থিত যদি সহযোদ্ধাদের মনে একটুও প্রেরণা যোগায় তাহলে এটাই আমার প্রাপ্তি হবে।

গত ১ সেপ্টেম্বর অ্যাপেন্ডিক্স অপারেশনের জন্য পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি হন মেঘমল্লার বসু। এরপর তিনি আজ মধুর ক্যান্টিনে একটি সংবাদ সম্মেলন করেন। বিকেলে তিনি বিজ্ঞান অনুষদের তিনটি হলে প্রচারণা চালাবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত