বয়সকে কেবলই একটি সংখ্যা। ক্রিশ্চিয়ানো রোনালদো প্রতিনিয়ত সেটি প্রমাণ করে যাচ্ছেন। ৪০ বছর বয়সেও গোলের ক্ষুধা একটুও কমেনি সিআরসেভেনের। আন্তর্জাতিক ফুটবলে তার গোলের সংখ্যা ১৪০। পেশাদার ক্যারিয়ারে গোল হয়েছে ৯৪২টি। গোল করার জন্য শরীর ফিট থাকা দরকার। অনেকের মনেই প্রশ্ন, কীভাবে এত ফিট রোনালদো? এবার পর্তুগিজ তারকা নিজেই তার ফিট থাকার রহস্য ফাঁস করলেন।
ইউটিউবে 'হুপ' কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, 'আমি কখনও এক জায়গায় বসে থাকতে পারি না। সারাক্ষণই হেঁটে বেড়াই। কখনও জর্জিনা, আবার কখনও সন্তানদের সঙ্গে।'
শরীর ঠিক রাখতে দরকার পর্যাপ্ত ঘুম। রোনালদো আরও বলেন, 'দিনে অন্তত ১৭ হাজার (স্টেপ) পা হাঁটি। ফুটবল খেললে সেটা আরও বেড়ে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল খাওয়া ও ঘুম। দিনে অন্তত সাড়ে ৯ ঘণ্টা ঘুমাই। না ঘুমালে শরীর তরতাজা থাকবে না।' রাত ১১টার মধ্যে শুয়ে পড়তে চেষ্টা করেন। সাধারণত সকাল সাড়ে ৮টা পর্যন্ত ঘুমান তিনি।
রোনালদো জানিয়েছেন, তার পুষ্টিবিদ যে রুটিন তৈরি করে দিয়েছেন সেই অনুযায়ী খাবার খান তিনি।
দল নিয়ে আনচেলত্তির পরীক্ষা, বলিভিয়ার বিপক্ষে একাদশে থাকবেন পাকেতা?
রোলস-রয়েসে বসে ধোনি সাক্সীকে বললেন, 'এটাই একমাত্র আমাকে রাখতে দিয়েছ'