তহুরা খাতুনের ক্লাব রয়েল থিম্পু কলেজ এফসি (আরটিসি) আজ ৪০-০ গোলে উড়িয়ে দিয়েছে সামসে উইমেন ফুটবল ক্লাবকে। ভুটান নারী ফুটবল লিগের ইতিহাসে রেকর্ড জয় এটি। ম্যাচে থিম্পুর একাধিক খেলোয়াড় করেছেন হ্যাটট্রিক।
এই ম্যাচে বাংলাদেশের থেকে খেলেছেন তহুরা ও শামসুন্নাহার জুনিয়র। দুজনেই হ্যাটট্রিক পেয়েছেন। তবে গোলবন্যার ম্যাচে কে কতবার বল জালে পাঠিয়েছেন, সেটা জানাই যেন দুষ্কর হয়ে পড়েছে। ক্লাবটির ফেসবুক পেজের আপডেট অনুযায়ী শামসুন্নাহার ৭টি এবং তহুরা ৬ গোল করেছেন।
থিম্পু ক্লাবে বাংলাদেশের থেকে খেলছেন আরও তিন ফুটবলার— শাহেদা আক্তার রিপা, স্বপ্নারানী ও বাংলাদেশ নারী দলের অধিনায়ক আফঈদা খন্দকার। কেবল এএফসি নারী চ্যাম্পিয়নস লিগ ম্যাচ খেলার জন্য চুক্তিবদ্ধ হন আফঈদা।
অগ্নিগর্ভ নেপাল থেকে জামালদের দ্রুত দেশে ফেরানোর চেষ্টা
'শেষ' ম্যাচের আগে মেসি এবং মার্তিনেজকে নিয়ে যা বললেন স্কালোনি