জামায়াত নেতার ফেসবুক পোস্ট

‘ঢাবি ছাত্রদলের সভাপতির স্পর্ধা হয় কি করে, বেয়াদবি ছুটায় দেব’

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:২০ পিএম

ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহসকে ‘বেয়াদবি ছুটায় দেব’ বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের মজলিশ শুরার সদস্য মেজবাহ উদ্দিন সাঈদ।

গণেশ চন্দ্র রায় সাহসকে ‘র’ আর ‘দিল্লির দালাল’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘ঢাবি ছাত্রদলের সভাপতি এত বড় স্পর্ধা হয় কি করে ভিসি স্যারের সামনে টেবিল চাপড়ে কথা বলে। বেয়াদবি কিন্তু ছুটায় দেবো। ‘র’ আর দিল্লির দালালি করে বাংলাদেশে থাকা যাবে না। লাউড এন্ড ক্লিয়ার।’

মঙ্গলবার সন্ধ্যায় নিজের ভেরিফোয়েড ফেসবুক আইডিতে শেয়ার করা এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। মুহূর্তের মধ্যে এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মেজবাহ উদ্দিন সাঈদের গ্রামের বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত