জামায়াতের সেক্রেটারি জেনারেল পরওয়ারের এক্স অ্যাকাউন্ট হ্যাকড

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২০ এএম

এবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের এক্স অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে। হ্যাকিংয়ের পর তার আইডি থেকে আপত্তিকর পোস্ট দেওয়া হয়েছে।

এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের মঙ্গলবার রাতে (৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বলেন, একের পর এক জামায়াতে ইসলামীর নেতাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে হামলা চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, রাত ৮টা ৩১ মিনিটের দিকে অ্যাকাউন্টটিতে ডিভাইস হ্যাকিংয়ের মাধ্যমে একটি পোস্ট দেওয়া হয়। বিষয়টি কেন্দ্রীয় সোশ্যাল মিডিয়া টিমের নজরে এলে সাথে সাথে তা ডিলিট করা হয়। এ বিষয়ে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে দলটির আমির ডা. শফিকুর রহমানের এক্স আইডি হ্যাক হয়েছিল বলে অভিযোগ করা হয়। তারপর সেখান থেকেও দেওয়া হয় আপত্তিকর পোস্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত