ডাকসুর ফলাফল প্রত্যাখ্যান ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুলের

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৮ এএম

ফেসবুকে পোস্ট দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান।

তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, ‘পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম।’

এদিকে ৫টি হলের ফলাফলে ভিপি পদে এগিয়ে রয়েছেন সাদিক কায়েম।

ফলাফলে দেখা গেছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) সর্বমোট ৭০৭৬ ভোট পেয়ে বড় ব্যবধানে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের সমর্থিত ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন ১৭৮৯ ভোট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত