জুলাই শহীদ স্মরণে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৪ পিএম

জুলাই শহীদ স্মরণে যশোরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের যুগ্ম আহ্বায়ক সহকারী অ্যাটর্নি জেনারেল নুরে আলম সিদ্দিকী সোহাগ।

আজ বুধবার বেলা ১২টায় বাঘারপাড়া উপজেলার পাইকপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে মাঝে শহীদ আবু সাইদ, শহীদ মীর মুগ্ধ, জাবীরসহ দেড় শতাধিক শহীদের স্মরণে গাছের চারা তুলে দেন তিনি। প্রতিটি গাছে এক জন করে জুলাই আন্দোলনে শহীদ শিক্ষার্থীর নাম লেখা ছিল।

নুরে আলম সিদ্দিকী সোহাগ বলেন, প্রত্যন্ত গ্রামের শিক্ষার্থীরা যাতে জুলাই শহীদ শিক্ষার্থীদের স্মরণে রাখে এ জন্য এ উদ্যোগ।

পরিচালনা পরিষদের সভাপতি ফিরোজ হোসেন, প্রধান শিক্ষক তরুণ কুমার, বাঘারপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফকরুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত