বিমান বাহিনীর কার্গো প্লেনে দেশে ফিরছেন জামাল ভূঁইয়ারা

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫২ পিএম

নেপালে খেলতে গিয়ে আটকা পড়েছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনে নেপালে সরকার পতনের ঘটনায় বিমান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। অবশেষে আজ বৃহস্পতিবার বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে বাংলাদেশে ফিরছে জামাল ভূঁইয়ার দল।

গত ৮ সেপ্টেম্বর নেপালে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা আরোপ ও ব্যাপক দুর্নীতি নিয়ন্ত্রণে ব্যর্থতার প্রতিবাদে নেপালে বিক্ষোভ শুরু করে তরুণ প্রজন্ম। আন্দোলন দ্রুত সহিংস রূপ নিলে পরদিন ৯ সেপ্টেম্বর নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করেন। তবু পরিস্থিতি শান্ত হয়নি। লাগাতার বিক্ষোভ ও অগ্নিসংযোগের কারণে ত্রিভুবন বিমানবন্দরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ধরনের ফ্লাইট বন্ধ হয়ে যায়।

আন্দোলনের কারণে ম্যাচ দুটি বাতিল করা হয়। এরপর থেকে হোটেলবন্দি হয়ে ছিলেন বাংলাদেশের ফুটবলার, কর্মকর্তা এবং সাংবাদিকরা। আজ সকালে নেপালের ত্রিভুবন এয়ারপোর্টে পৌঁছে বাংলাদেশ ফুটবল দল। তাদের জন্য একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়। বাংলাদেশ-নেপাল ম্যাচ কাভার করতে যাওয়া গণমাধ্যমকর্মীরাও ফিরছেন একই ফ্লাইটে। এরই মাধ্যমে অবসান হলো সকল শঙ্কার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত