জাকসু নির্বাচন বর্জন করেছেন তিন জাতীয়তাবাদী শিক্ষক

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪২ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন বর্জন করেছেন বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষক। তারা তিনজনই বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সঙ্গে যুক্ত রয়েছেন।

আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটার দিকে পুরাতন প্রশাসনিক ভবনের সামনে সাংবাদিকদের উপস্থিতিতে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তারা।

ওই তিন শিক্ষক হলেন, অধ্যাপক নজরুল ইসলাম,  অধ্যাপক নাহারিন ইসলাম খান ও অধ্যাপক শামীমা সুলতানা লাকী।

অধ্যাপক নজরুল ইসলাম বলেন, একজন জামায়াত ইসলামির রাজনীতির সঙ্গে যুক্ত ব্যাক্তির মালিকানাধীন কোম্পানী থেকে  নির্বাচনের ব্যালট পেপার ছাপানো হয়েছে। মোট ভোটারের চেয়ে ১০ শতাংশের বেশি ব্যালট ছাপানো হয়েছে। আমরা সেটি নিয়ে আপত্তি জানিয়েছিলাম শুরুতেই। 

কিন্তু শুরুতে আশ্বাস দিয়েছিল নির্বাচনে অপ্রীতিকর কিছু হবে না। এজন্য আমরা তাদের উপর আস্থা রেখেছিলাম। কিন্তু আজকে নির্বাচনে নানা অনিয়মে পাওয়া গিয়েছে। ছাত্রদলের ভিপি প্রার্থী ছাত্রীদের হলে ঢুকতে দেওয়া হয়নি, অথচ শিবিরের প্রার্থীদেরকে ঢুকতে দেওয়া হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের পক্ষ থেকে নির্বাচনের দায়িত্বপ্রাপ্তদের উপর হস্তক্ষেপের অভিযোগ উঠেছে। এসবকিছু বিবেচনায় আমরা নির্বাচন  বয়কট করেছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত