সবচেয়ে বড় কাবাডি ফ্র্যাঞ্চাইজি লিগ, প্রো কাবাডি লিগের ১২তম আসরে অংশ নিতে ভারতের দিল্লিতে যাচ্ছেন বাংলাদেশের তারকা কাবাডি খেলোয়াড় শাহ মোহাম্মেদ শাহান। এবারের আসরে শাহান বর্তমান চ্যাম্পিয়ন দল হারিয়ানা স্টিলার্স-এর হয়ে খেলবেন।
প্রো কাবাডির ১২তম আসরের জন্য নিলামে ১০ জন বাংলাদেশির নাম ছিল। প্রো কাবাডি লিগে এবার বাংলাদেশের একমাত্র প্রতিনিধি শাহান। জাতীয় দলের সদস্য শাহান বাংলাদেশ নেভিতে খেলে থাকেন।
গত ৩১ মে এবং ১ জুন অনুষ্ঠিত প্রো কাবাডির নিলামে শাহানকে ১৩ লাখ রুপিতে কিনে নেয় হারিয়ানা স্টিলার্স। প্রো
শাহ মোহাম্মেদ শাহান দীর্ঘদিন ধরে বাংলাদেশ কাবাডি দলের নির্ভরযোগ্য সদস্য। শাহানের কৌশলগত দক্ষতা তাকে দলের অপরিহার্য খেলোয়াড়ে পরিণত করেছে। এই লিগে তার অংশগ্রহণ শুধু তার ব্যক্তিগত ক্যারিয়ারের জন্যই নয় বরং বাংলাদেশের কাবাডির আন্তর্জাতিক পরিচিতি বাড়ানোর জন্যও গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
শুবমানকে গোপনে ক্রিকেট শেখাতেন বাবা; হয়েছিল বাজে অভিজ্ঞতাও