আসন্ন এশিয়া কাপ ২০২৫-এ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আবেগ নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দিয়েছেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর। এই ম্যাচ ঘিরে ভারতীয় দর্শকদের অনুভূতিটা পুরো দলই বুঝতে পারছে, তবে মাঠে পা রাখার আগে এসব আবেগ পেছনে ফেলে পেশাদার মনোভাবেই খেলতে হবে। দলের প্রতি গম্ভীরের এমন নির্দেশের কথা জানিয়েছেন সহকারী কোচ রায়ান টেন ডেসকাট।
কাশ্মীরের পেহেলগামে গত এপ্রিলের সন্ত্রাসী হামলায় ২৬ জন নিরীহ মানুষের প্রাণহানির পর থেকেই পাকিস্তানের বিপক্ষে ম্যাচকে ঘিরে ভারতে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে বহু সমর্থক ইতিমধ্যে ম্যাচ বর্জনের ডাক দিয়েছেন এবং জানিয়েছেন যে তারা জাতীয় স্বার্থের কারণে এই ম্যাচ দেখবেন না। এমনকী ম্যাচ বাতিলের জন্য আদালতে রিট পর্যন্ত হয়েছিল।
ভারত সরকার যদিও নীতিগতভাবে স্পষ্ট করেছে, দ্বিপাক্ষিক সিরিজ না হলেও বহুপাক্ষিক টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে খেলার ক্ষেত্রে জাতীয় দলকে বাধা দেওয়া হবে না। সেই অনুযায়ীই এবার এশিয়া কাপে অংশ নিচ্ছে ভারতীয় দল। গৌতম গম্ভীরও খেলোয়াড়দের স্পষ্ট বার্তা দিয়েছেন— দেশের মানুষের আবেগকে সম্মান জানিয়ে পেশাদারিত্ব বজায় রাখতে হবে।
আজ রবিবার দুবাইয়ে অনুষ্ঠিতব্য হাইভোল্টেজ ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে রায়ান টেন ডেসকাট বলেন, ‘অনেকদিন আমরা ভেবেছিলাম ভারত হয়তো এই এশিয়া কাপে অংশ নেবে না। কিন্তু সরকারের অনুমতি মেলার পরই বিষয়টি নিশ্চিত হয়। খেলোয়াড়রা দেশের মানুষের আবেগ বোঝে, আমরা সেটি দলীয় বৈঠকেও আলোচনা করেছি। তবে মাঠে নামার সময় এসব অনুভূতি সরিয়ে রেখে পেশাদার মনোভাবেই খেলতে হবে।’
দুই দলের হয়ে দুই ভাইয়ের গোল; জুভেন্টাসের রুদ্ধশ্বাস জয়
২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের কোচ থাকতে চান আনচেলত্তি
‘জেন-জিরা হোটেলে হামলা করতে এসেছিল; আমাদের মৃত্যুভয় পেয়ে বসে’