এশিয়া কাপের মঞ্চে ভারতের কাছে সাত উইকেটে হেরে পাকিস্তান ক্রিকেট দল এখন সমালোচনায় বিদ্ধ হচ্ছে। ভারতীয় সমালোচকরা তো বটেই, পাকিস্তানের সাবেকরাও সালমান আগাদের একাহাত নিচ্ছেন। ম্যাচ শেষে পাকিস্তানকে দুর্বল দল হিসেবে আখ্যা দিলেন ভারতের কিংবদন্তি ওপেনার সুনিল গাভাস্কার।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তান প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১২৭ রান তুলতে পারে। ভারতের বোলাররা শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়। কুলদীপ যাদবের ১৮ রানে ৩ উইকেট এবং এবং অক্ষর প্যাটেলের ১৮ রানে ২ উইকেটে পাকিস্তানের ব্যাটিং লাইন-আপ ধসে পড়ে। শাহিন শাহ আফ্রিদির ১৬ বলে ৩৩ ছাড়া পাকিস্তানের কোনো জবাবই ছিল না।
ম্যাচের পর সনি স্পোর্টসকে গাভাস্কার বলেন, ‘এটা আমার কাছে পাকিস্তান ক্রিকেট দলের মতো মনে হয়নি। এটা অনেকটা নিচু মানের দলের মতো মনে হয়েছে। আমি কয়েক দশক ধরে পাকিস্তান ক্রিকেট দলকে অনুসরণ করে আসছি। আমার ক্রিকেট জীবনের প্রথম দিকের স্মৃতিগুলির মধ্যে একটি হল চার্চগেট স্টেশন থেকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে কিংবদন্তি হানিফ মোহাম্মদের খেলা দেখার জন্য দৌড়ানো। এটা সেই দল নয়। আমার মনে হয় না তারা অন্য দলগুলিকে খুব বেশি চ্যালেঞ্জ জানাতে পারবে।’
৮০ ভাগ ফিট থাকলেও ব্রাজিল দলে নেইমারের জায়গা নেই: আনচেলত্তি
ভারত খেলে বিশ্বমানের ক্রিকেট, পাকিস্তান পড়ে আছে ক্লাব স্তরে: শোয়েব আখতার