ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন জাতীয় অধিনায়ক আফঈদা

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫০ পিএম
সামাজিক ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫’পেয়েছেন নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার। 

সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আফঈদার হাতে এই পুরস্কার তুলে দেন।  ১২ তরুণকে পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে এই পুরস্কার দেয়া হয়। আফঈদা পেয়েছেন ক্রীড়া ক্যাটাগরিতে। 
কলা ও সংস্কৃতি ক্ষেত্রে পুরস্কার পেয়েছেন বান্দরবানের উছাই মং মার্মা (ধুংরী হেডমন)। 
 
পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়া ফেসুবকে এক পোস্টে আফঈদা জানিয়েছেন, 'এই পুরস্কার শুধু আমার নয়—এটি সেই সকল তরুণের, যারা সমাজে পরিবর্তন আনার স্বপ্ন দেখে এবং প্রতিদিন নিবেদিত প্রাণে কাজ করে যাচ্ছে।' তিন ধন্যবাদ জানিয়ে বলেন, 'আমার পরিবার, বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও সকল ভালোবাসার মানুষের অবিরাম দোয়া ও অনুপ্রেরণা ছাড়া এ সাফল্য কখনো সম্ভব হতো না। বিশেষ ধন্যবাদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে, তরুণদের স্বেচ্ছাসেবী কাজের স্বীকৃতি দেওয়ার জন্য।'
 

পুরস্কারপ্রাপ্তরা হলেন-

যুব উন্নয়ন ও কর্মসংস্থান: বগুড়ার সুরাইয়া ফারহানা রেশমা, মাগুরার মো. আক্কাচ খান ও নোয়াখালীর মো. জাকির হোসেন।

শিক্ষা, বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও কারিগরি: ঝালকাঠির মো. খালেদ সাইফুল্লাহ ও গাইবান্ধার মো. শাহাদাৎ হোসেন।

দেশপ্রেম, বীরত্ব ও সাহসিকতা: পাবনার মো. দ্বীপ মাহবুব ও রাজশাহীর হাসান শেখ।

আদর্শ সেবা/সমাজকল্যাণ: লালমনিরহাটের মো. জামাল হোসেন, কক্সবাজারের নুরুল আবছার ও রাজশাহীর মো. মুহিন (মোহনা)।

ক্রীড়া, কলা ও সংস্কৃতি: সাতক্ষীরার আফঈদা খন্দকার ও বান্দরবানের উছাই মং মার্মা (ধুংরী হেডমন)।

বান্দরবানের উছাই মং মার্মা নিচ্ছেন পুরস্কার

 
 
 
 
 
 
×
সর্বশেষ সর্বাধিক পঠিত