বিরাট কোহলি, বাবর আজম কিংবা মোহাম্মদ রিজওয়ান- টি-টোয়েন্টি ক্রিকেটে রানের মাইলফলক মানেই এতদিন ছিল এই তারকাদের দাপট। এবার সেই তালিকায় নাম লিখলেন সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম।
এশিয়া কাপে সোমবার ওমানের বিপক্ষে ৫৪ বলে ৬৯ রানের ইনিংস খেলার পথে ক্যারিয়ারের ৩ হাজার রান পূর্ণ করেছেন তিনি। ২৯ বছর বয়সী এই ওপেনার মাত্র ১,৯৪৭ বলে এই মাইলফলক ছুয়েছেন, যা ইতিহাসে সবচেয়ে কম বল খেলে অর্জিত রেকর্ড। ভেঙেছেন ইংল্যান্ডের জস বাটলারের রেকর্ড (২,০৬৮ বল)।
সবচেয়ে কম বল খেলে ৩ হাজার টি-টোয়েন্টি রান
১,৯৪৭ – মোহাম্মদ ওয়াসিম
২,০৬৮ – জস বাটলার
২,০৭৭ – অ্যারন ফিঞ্চ
২,১১৩ – ডেভিড ওয়ার্নার
২,১৪৯ – রোহিত শর্মা
শুধু বলের দিক থেকেই নয়, ইনিংস সংখ্যার বিচারে ওয়াসিম জায়গা করে নিয়েছেন এলিট ক্লাবে। ৮৪ ইনিংসে ৩ হাজার রান পূর্ণ করে তিনি হয়েছেন চতুর্থ দ্রুততম ব্যাটার।
সবচেয়ে কম ইনিংসে ৩ হাজার টি-টোয়েন্টি রান
৭৯ – মোহাম্মদ রিজওয়ান
৮১ – বিরাট কোহলি
৮১ – বাবর আজম
৮৪ – মোহাম্মদ ওয়াসিম*
এর পাশাপাশি অধিনায়ক হিসেবে পূর্ণ করেছেন ২ হাজার রান। এ তালিকায় শীর্ষে আছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম (২,৬৪২ রান)।
লিটন-ইমনদের ব্যাটে ১৬০-১৭০ রান চান মুশতাক
এক ম্যাচের পারফরম্যান্সেই মাসসেরা সিরাজ