এবার আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কার জিতেছেন ভারতের পেসার মোহাম্মদ সিরাজ। আগস্ট মাসের সেরা ক্রিকেটার হয়েছেন তিনি। মাত্র একটি ম্যাচ খেলেই পেলেন এই পুরস্কার। অবশ্য সেই ম্যাচটা শুরু হয়েছিল জুলাইয়ের শেষ দিকে!
একটু ব্যাখ্যা করা যাক, অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি সিরিজের পঞ্চম ও শেষ টেস্টটি ওভালে শুরু হয়েছিল গত ৩১ জুলাই। পাঁচ দিনের লড়াইয়ের পর শেষ হয় ৪ আগস্ট। ম্যাচসেরা সিরাজ ইংল্যান্ডের দুই ইনিংস মিলিয়ে ১৯০ রানে ৯ উইকেট নেন (২১.১১ গড়)। ৬ রানের রোমাঞ্চকর জয়ে সিরিজে ২-২ এ সমতায় ফিরেছিল ভারত।
সেই পারফরম্যান্সই সিরাজকে এনে দিয়েছে আইসিসির আগস্ট মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার।
আগস্ট মাসের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে সিরাজের প্রতিদ্বন্দ্বী ছিলেন নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি ও ওয়েস্ট ইন্ডিজের পেসার জেইডেন সিলস। কিন্তু সিরাজের তাদের পেছনে ফেলায় সম্ভবত ভূমিকা রেখেছে ওভাল টেস্টে তার শেষ দিনের পারফরম্যান্স। জয়ের জন্য হাতে ৪ উইকেট রেখে ৩৫ রান দরকার ছিল ইংল্যান্ডের। সিরাজ ৩ উইকেট নেন।
লিটন-ইমনদের ব্যাটে ১৬০-১৭০ রান চান মুশতাক
টোকিওতে সবার শেষে নাজিমুল