তরুণীর সঙ্গে বিএনপি নেতার সম্পর্ক নিয়ে উত্তেজনা

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৬ পিএম

জামালপুরের মাদারগঞ্জে আবু বক্কর সিদ্দিক নামে এক বিএনপি নেতার সঙ্গে এক তরুণীর আপত্তিকর ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। রবিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফেইসবুক ও হোয়াটসঅ্যাপে ছবিটি ছড়িয়ে পড়লে এ নিয়ে উপজেলা জুড়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠে।

বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিক উপজেলা শ্রমীক দলের সিনিয়র সহ-সভাপতি ও পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। তবে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে আওয়ামী লীগ নেতার নির্বাচনী প্রচারণা করে তিনি বহিষ্কৃত হন।

ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, শ্রমিকদল নেতা আবু বক্কর সিদ্দিক এক তরুণীকে নিজের বুকের বামপাশে জড়িয়ে ধরে সেলফি তুলেছে। এ সময় তাদের শরীরে কোনো কাপড় ছিল না।

এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিক বলেন, আমার বাড়িতে লুটপাটের ঘটনায় একটি মামলা দায়ের করেছি। সেই মামলার আসামি আমাকে ব্ল্যাকমেইল করতেই এসব করছে।

এ ব্যাপারে উপজেলা শ্রমিকদলের সভাপতি আনোয়ার জাহিদ মাখনের সঙ্গে কথা বলতে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেন ঠিকই। কিন্তু এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

এ প্রসঙ্গে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান রতন বলেন, আমি ছবি দেখিনি। দেখলে বলতে পারবো। ছবি না দেখে কোনো মন্তব্য করতে পারবো না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত