স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতের ফ্লাইটে তিনি সিঙ্গাপুর যান। আগামীকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) উপদেষ্টা দেশে ফিরবেন।
স্বাস্থ্য উপদেষ্টার একান্ত সচিব (যুগ্মসচিব) ড. মঞ্জুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ক্যান্সারের রোগী। তিনি প্রায় চিকিৎসা করাতে সিঙ্গাপুরে যান।
