এশিয়া কাপের এবারের আসরে আফগানিস্তানকে হারিয়ে টুর্নামেন্টে টিকে রইল বাংলাদেশ। তবে জয় পেলেও সুপার ফোর নিশ্চিত হয়নি লাল-সবুজের। ভাগ্য এখন নির্ভর করছে অন্য ম্যাচের ফলাফলের উপর।
আবুধাবির শ্বাসরুদ্ধকর ম্যাচে ৩১ বলে ঝড়ো ৫২ রানের ইনিংস খেলে দলকে জয়ের পথে নিয়ে যান তানজিদ হাসান তামিম। খেলা শেষে সমীকরণ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, “খেলা তো মাত্র শেষ হলো, এখনো হিসেবটা দেখা হয়নি।”
বি গ্রুপের অবস্থা
শ্রীলঙ্কা: ২ ম্যাচে ৪ পয়েন্ট, নেট রানরেট +১.৫৪৬
বাংলাদেশ: ৩ ম্যাচে ৪ পয়েন্ট, নেট রানরেট -০.২৭০
আফগানিস্তান: ২ ম্যাচে ২ পয়েন্ট, নেট রানরেট +২.১৫০
বাংলাদেশকে এখন তাকিয়ে থাকতে হচ্ছে বৃহস্পতিবার গ্রুপের শেষ ম্যাচ শ্রীলঙ্কা-আফগানিস্তানের দিকে। সেই ম্যাচে শ্রীলংকা জিতলে পয়েন্টের হিসেবেই লঙ্কানদের সঙ্গে সুপার ফোরে উঠবে।
আফগানরা যদি আগে ব্যাট করে ৬৫ বা তার বেশি রানে জিতে, তাহলে বাংলাদেশ যাবে সেরা চারে। আর আফগানরা যদি রান তাড়া করে তাহলে ৫০ বল আগে জিতলে বাংলাদেশ টপকে যাবে লংকানদের রানরেটকে।
৮ রানে জিতে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ