মাদারীপুরের রাজৈরে ৩০ পাড়া কুরআন মুখস্ত করে আব্দুর রহমান হাওলাদার (১৫) ও আব্দুর রহিম হাওলাদার (১৩) একই সঙ্গে হাফেজ হলেন দুই সহোদর ভাই।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জোহরের পর উপজেলার আলমদস্তা এলাকার জামিয়া আরাবিয়া দারুল উলূম রাজৈর মাদরাসায় হাফেজ মর্যাদার পাগড়ি পড়িয়ে দেন মাদরাসার প্রধান শিক্ষক মুফতী রেজাউল ইসলাম।
এসময় হাফেজদের বাবা ইতালি প্রবাসী মামুন হাওলাদারসহ স্থানীয় আলেমরা উপস্থিত ছিলেন।
হাফেজদের বাবা ইতালি প্রবাসী মামুন হাওলাদার জানান, আমার দুই ছেলে আব্দুর রহমান হাওলাদার (১৫) ও আব্দুর রহিম হাওলাদার (১৩) ইতালিতে জন্মগ্রহণ করেছে। সেই সুবাদে জন্মসূত্রে তারা ইতালির নাগরিক। আমরা পুরো পরিবার ইতালিতে বসবাস করি। কিন্তু আমার স্বপ্ন দুই ছেলেকে মাওলানা বানাবো। তাই দেশে এনে মাদরাসায় ভর্তি করেছিলাম। বুধবার আমার দুই ছেলে হাফেজ হয়েছে। এতে আমি খুব খুশি। ওদের শিগগিরই আবার ইতালি নিয়ে যাবো এবং মিশরে মাওলানা পড়তে পাঠাবো। আমার স্বপ্ন ও ইচ্ছা ওরা দুই ভাই বড় মাওলানা হবে।
