পিআর নিয়ে সিদ্ধান্তে সমস্যা হলে ‘গণভোট’ চাই: চরমোনাই পীর

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৩ পিএম

পিআর পদ্ধতি নিয়ে ঐকমত্য কমিশনে সিদ্ধান্ত নিতে সমস্যা হলে ‘গণভোট’ দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।

ঢাকায় সাত দলের পৃথক কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার দুপুরে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সংক্ষিপ্ত সমাবেশে তিনি একথা বলেন।

সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, বিএনপির একজন নেতা বলেছেন- ৯০ শতাংশ ভোট তাদের, যদি তাই হয় তাহলে তো তারা আসন পাবে ২৭০ এর ওপরে। তারা তো এককভাবে সরকার গঠন করতে পারছে, সমস্যা কোথায়?

সংস্কার ও বিচার নিয়েও প্রশ্ন তোলেন ইসলামী আন্দোলনের নেতারা। সরকারের উদ্দেশে তিনি বলেন, সংস্কার ও বিচার না করে আপনি কীভাবে নির্বাচন দেন?

সমাবেশের পর ওই এলাকায় বিক্ষোভ মিছিল করেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত